
ঝাড়গ্রাম, ২৮ ফেব্রুয়ারি (হি. স.): চিলকিগড় কনক দুর্গা মন্দিরে পুজো দিয়ে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা। এদিন শনিবার সকালে বিধায়ক দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চিলকিগড়ের ঐতিহ্যবাহী কনক দুর্গা মন্দিরে পুজো দেন। নির্বাচনের আগে দলের সাফল্য ও এলাকার উন্নয়নের কামনায় প্রার্থনা করেন তিনি।
পুজো পর্বের পরই শুরু হয় এক বিশাল বাইক মিছল। জামবনির দলীয় কার্যালয় থেকে এই মিছিলর সূচনা হয়; এরপর দুবড়া, সানগ্রাম, পড়িহাটি, গিধনী ও চিলকিগড় হয়ে চিঁচিড়াতে গিয়ে মিছিলটি শেষ হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের বাইক মিছিলতে তৃণমূল কংগ্রেসের প্রায় এক হাজার নেতা, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালীন পথের দু’পাশে সমর্থকদের ব্যাপক উৎসাহ চোখে পড়ে এবং বিভিন্ন এলাকা দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিধায়ক দেবনাথ হাঁসদা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয়েছে এই বাইক মিছিলর মাধ্যমে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন জামবনি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো