প্রকাশিত হলো এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা, রাজ্যজুড়ে ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : বহু প্রতীক্ষিত এসআইআর অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক ভোটার তালিকা অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধনীর কাজকর্ম শেষ হতেই ভারতের নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এদিন
হাওড়াতে খসড়া ভোটার তালিকা ঘিরে উ


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : বহু প্রতীক্ষিত এসআইআর অর্থাৎ নির্বাচন কেন্দ্রিক ভোটার তালিকা অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধনীর কাজকর্ম শেষ হতেই ভারতের নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। এদিন রাজ্যজুড়ে এই তালিকা প্রকাশের পর থেকেই নিজেদের নাম খুঁজতে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল দেখা দিয়েছে। ডিজিটাল মাধ্যমের সুবিধা থাকায় অনেকেই কমিশনের নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটে নিজেদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখছেন।

অনলাইন পরিষেবার পাশাপাশি প্রশাসনিক স্তরেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহকুমা শাসক (এসডিও), বিডিও অফিস এবং জেলা শাসকের দফতরে চূড়ান্ত তালিকা টাঙানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি গিয়েও তাঁদের নাম যাচাই করে নিতে পারেন।

এদিন দুপুরে মধ্য হাওড়ার একাধিক এলাকায় ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বহু মানুষকে স্থানীয় বিএলও -দের কাছে গিয়ে তাঁদের নাম তালিকায় সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা নিয়ে খোঁজখবর নিতে দেখা যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সংশোধিত ভোটার তালিকা ঘিরে রাজ্য থেকে জেলা স্তরের প্রশাসনিক তৎপরতা যেমন বেড়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও লক্ষ্য করা গেছে স্বতঃস্ফূর্ততা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande