
পাথারকান্দি (অসম), ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি শিক্ষাখণ্ডের অধীন সলগই হাইস্কুলের অ্যারাবিক শিক্ষক তৈয়বুর রহমান শনিবার চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছেন। এই স্কুলে গত ৩৪ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষকতা করেছেন তৈয়বুর রহমান।
তৈয়বুর সাহেবের মূল বাড়ি রাতাবাড়ি থানা এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তিনি সলগই বাজার এলাকায় নিজস্ব বাসভবনে বসবাস করছেন। আজ তাঁকে স্কুলের প্রেক্ষাগৃহে ক্ষুদ্র পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়-সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
বিদায়ী তৈয়বুর রহমানকে উপহার সামগ্রী তুলে দিয়েছেন স্কুলের শিক্ষকগণ সহ অন্যসরা। তাঁর সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য পেশ করেছেন বক্তারা। অনুষ্ঠানে অন্যা ন্যসদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানশিক্ষক সৌমেন ভট্টাচার্য, রামচন্দ্র রায়, অভিজিৎ সিংহ, মুকুল বৈদ্য , দিলীপ রাজকুমার, মঞ্জু সিনহা, সুলতা সিনহা, মণিশংকর পাল, জালাল উদ্দিন, শিমূল বৈদ্যি, দেবপ্রকাশ রায়, শ্রবণকুমার রবিদাস প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস