বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে শ্রীভূমির লঙ্গাই চা বাগানের ব্যাপক ক্ষতি
পাথারকা‌ন্দি (অসম), ২৮ ফেব্ৰুয়ারি (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন লঙ্গাই চা বাগা‌নে ১১ কে‌ভির বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টেছে। আজ শ‌নিবার দুপুর প্রায় ১২টা নাগাদ ঘটনা‌ সংঘটিত হয়েছে বলে জানা গেছে। জানা
লঙ্গাই চা বাগানে আগুন


পাথারকা‌ন্দি (অসম), ২৮ ফেব্ৰুয়ারি (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন লঙ্গাই চা বাগা‌নে ১১ কে‌ভির বিদ্যুৎ পরিবাহী তার ছিড়ে ভয়ংকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘ‌টেছে।

আজ শ‌নিবার দুপুর প্রায় ১২টা নাগাদ ঘটনা‌ সংঘটিত হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, প্রায় ৭০ বিঘা ভূমির চা বাগা‌নে দাবান‌লের মতো দ্রুত আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। বাগা‌নের শ্রমি‌কেরা আগুন নেভা‌নোর চেষ্টা কর‌লেও তারা ব্য‌র্থ হন। প্রায় তিন ঘণ্টা পর অগ্নিনিৰ্বাপক বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়‌ত্তে আনে।

এদিকে আগু‌নের লে‌লিহান শিখায় বাগা‌নের চা গাছ সহ বহু মূল্যেবান গাছগাছা‌লি পুড়ে গেছে। এ খবর লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ জানা যায়‌নি।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande