হোলিকে কেন্দ্র করে বাজারে বাড়ছে ভিড়, ভেষজ আবিরের চাহিদা ঊর্ধ্বমুখী
জৌনপুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রঙের উৎসব হোলিকে সামনে রেখে শহর ও গ্রামীণ বাজারগুলিতে ক্রমেই বাড়ছে কেনাকাটার চাপ। এ বছর রঙভরি একাদশী থেকে শুরু হয়ে মূল উৎসব পর্যন্ত হোলি পালিত হবে। উৎসবের দিন যত এগোচ্ছে, ততই রঙ, আবির ও পিচকারিতে সাজানো দোকানগুলিতে ভ
হোলিকে কেন্দ্র করে বাজারে বাড়ছে ভিড়, ভেষজ আবিরের   চাহিদা ঊর্ধ্বমুখী


জৌনপুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রঙের উৎসব হোলিকে সামনে রেখে শহর ও গ্রামীণ বাজারগুলিতে ক্রমেই বাড়ছে কেনাকাটার চাপ। এ বছর রঙভরি একাদশী থেকে শুরু হয়ে মূল উৎসব পর্যন্ত হোলি পালিত হবে। উৎসবের দিন যত এগোচ্ছে, ততই রঙ, আবির ও পিচকারিতে সাজানো দোকানগুলিতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

উত্তর প্রদেশের জৌনপুর অন্তর্গত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার এলাকায় রঙিন আবিরের সম্ভারে দোকানগুলি সেজে উঠেছে। শিশুদের জন্য রয়েছে নানা ধরনের আকর্ষণীয় পিচকারি ও জলাধার। ব্যবসায়ীদের দাবি, এ বছর রাসায়নিক রঙের পরিবর্তে ত্বকবান্ধব ভেষজ আবিরের চাহিদা তুলনামূলকভাবে বেশি।

হোলি উপলক্ষে ঐতিহ্যবাহী খাদ্যসামগ্রীর বাজারও জমে উঠেছে। আলু, সাবুদানা ও মুগ ডালের পাপড়ের পাশাপাশি চাল, ভুট্টা ও সাবুদানার চিপসের বিক্রি বাড়ছে। ময়দা, রিফাইন্ড তেল ও মশলার দোকানগুলিতেও ক্রেতাদের ভিড় চোখে পড়ছে। গ্রামাঞ্চল থেকেও বহু মানুষ শহরে এসে উৎসবের কেনাকাটা সারছেন। জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারগুলিতেও হোলিকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এ বছর ২ মার্চ হোলিকা দহন এবং ৪ মার্চ রঙোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে ঘিরে সামগ্রিকভাবে বাজারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande