হাসিমারায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ঘাতক গাড়ির ধাক্কায় মৃত ৪ চা শ্রমিক
হাসিমারা, আলিপুরদুয়ার, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার মহিলা চা শ্রমিকের। শনিবার সকালে এশিয়ান হাইওয়ে ৪৮-এর ১০ নম্বর এলাকায় একটি দ্রুতগামী ছোট গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক ঘ
শ্রমিক মৃত্যু


হাসিমারা, আলিপুরদুয়ার, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার মহিলা চা শ্রমিকের। শনিবার সকালে এশিয়ান হাইওয়ে ৪৮-এর ১০ নম্বর এলাকায় একটি দ্রুতগামী ছোট গাড়ির ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতজন মহিলা চা শ্রমিক প্রতিদিনের মতো এদিনও বাগানে কাজ করতে যাচ্ছিলেন। সেই সময় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে লতাবাড়ি হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্ষুব্ধ বাসিন্দারা ভুটানগামী এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অভিযুক্ত চালককে দ্রুত গ্রেফতার করতে হবে এবং ওই এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিতে হবে। খবর পেয়ে হাসিমারা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande