পূর্ব সিংভূমে পিকআপ ভ্যান ও স্কুটারের সংঘর্ষে আহত এক দম্পতি
পূর্ব সিংভূম, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে সাকচি থানা এলাকার অন্তর্গত সাগর হোটেলের কাছে ঘটনাটি ঘটেছে। একটি পিকআপ ভ্যান ও স্কুটারের সংঘর্ষে এক দম্পতি গুরুতর আহত হয়েছে। পুলিশ সূত্
পূর্ব সিংভূমে পিকআপ ভ্যান ও স্কুটারের সংঘর্ষে আহত এক দম্পতি


পূর্ব সিংভূম, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। শনিবার সকালে সাকচি থানা এলাকার অন্তর্গত সাগর হোটেলের কাছে ঘটনাটি ঘটেছে। একটি পিকআপ ভ্যান ও স্কুটারের সংঘর্ষে এক দম্পতি গুরুতর আহত হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে সাকচি থানা এলাকার সাগর হোটেলের কাছে এক দম্পতি তাদের স্কুটারে সবজি কিনে বাড়ি ফিরছিলেন। একটি দ্রুতগামী পিকআপ ভ্যান স্কুটার আরোহী এক দম্পতিকে ধাক্কা দেয়। দুজনেই মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে পাঠায়। যেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি।

এক পুলিশ আধিকারিক জানান, পিকআপ ভ্যান চালক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিলো। কিন্তু স্থানীয় লোকজন তাকে আটকে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি বাজেয়াপ্ত করে। পুলিশ চালককে আটক করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande