৬৭ বছরের অপেক্ষার অবসান, প্রথমবার রঞ্জি জয় জম্মু ও কাশ্মীরের
নয়া দিল্লি , ২৮ ফেব্রুয়ারি(হি.স.): ৬৭ বছরে অপেক্ষার অবসান। গোটা মরশুম জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আকিব নবি, পরশ ডোগরারা প্রথমবার রঞ্জি ট্রফি উপহার দিল জম্মু ও কাশ্মীরকে। ফাইনালে তারা প্রথম ইনিংসে লিড নিয়ে হারালো কর্ণাটককে। শনিবার ম্যাচের
৬৭ বছরের অপেক্ষার অবসান, প্রথমবার রঞ্জি জয় জম্মু-কাশ্মীরের


নয়া দিল্লি , ২৮ ফেব্রুয়ারি(হি.স.): ৬৭ বছরে অপেক্ষার অবসান। গোটা মরশুম জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে আকিব নবি, পরশ ডোগরারা প্রথমবার রঞ্জি ট্রফি উপহার দিল জম্মু ও কাশ্মীরকে। ফাইনালে তারা প্রথম ইনিংসে লিড নিয়ে হারালো কর্ণাটককে।

শনিবার ম্যাচের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে অধিনায়ক পরশ ডোগরা তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গেই কর্ণাটক জানিয়ে দেয় তারাও আর খেলতে চায় না।

তারপরেই ম্যাচ ড্র-এর ঘোষণা দেন আম্পায়ার। প্রথম ইনিংসে বড় লিডের ভিত্তিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয় জম্মু ও কাশ্মীর।

ফাইনালে প্রথমে ব্যাট করে জম্মু ও কাশ্মীর প্রথম ইনিংসে করে ৫৮৪ রান। দলের হয়ে শতরান করেন শুভম পুন্ডির (১২১)।

জবাবে কর্ণাটক মাত্র ২৯৩ রানে শেষ হয়ে যায়। চলতি মরশুমে বাকি ম্যাচের মতোই ফাইনালেও পেসার আকিব নবি পাঁচ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।কর্ণাটকের হয়ে একমাত্র বড় ইনিংস খেলেন অভিজ্ঞ ময়াঙ্ক আগরওয়াল। তিনি করেন ১৬০ রান। প্রথম ইনিংসে ২৯১ রানের লিড পাওয়ার পরই রঞ্জি চ্যাম্পিয়ন হওয়া জম্মু ও কাশ্মীরের কাছে ছিল শুধু সময়ের অপেক্ষা।

জম্মু ও কাশ্মীর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে সেই লিড নিয়ে যায় প্রায় ৬০০-র কাছাকাছি। এই বিশাল রান কখনোই করা সম্ভব ছিল না কর্ণাটকের কাছে। কারণ শনিবারই তো ছিল ফাইনালের শেষ দিন। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসের বিশাল ব্যবধানের জেরেই ইতিহাস গড়ে রঞ্জি ট্রফি জিতে নিল জম্মু ও কাশ্মীর।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande