ঝাড়গ্রামে ভোটার সংখ্যা বৃদ্ধি, চূড়ান্ত তালিকায় যুক্ত ৫ হাজারের বেশি নতুন নাম
ঝাড়গ্রাম, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যজুড়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম কমার আশঙ্কার মধ্যেই ব্যতিক্রমী চিত্র উঠে এল ঝাড়গ্রাম জেলায়। এখানে ভোটার সংখ্যা কমার বদলে উল্টে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় নতুন করে ৫
ঝাড়গ্রামে ভোটার সংখ্যা বৃদ্ধি, চূড়ান্ত তালিকায় যুক্ত ৫ হাজারের বেশি নতুন নাম


ঝাড়গ্রাম, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যজুড়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম কমার আশঙ্কার মধ্যেই ব্যতিক্রমী চিত্র উঠে এল ঝাড়গ্রাম জেলায়। এখানে ভোটার সংখ্যা কমার বদলে উল্টে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় নতুন করে ৫ হাজার ২৮৭ জনের নাম যুক্ত হয়েছে, যদিও ১ হাজার ৩৩৮ জনের নাম বাদ পড়েছে।

জেলায় মোট ভোটার সংখ্যা এখন ৯ লক্ষ ৭ হাজার ৩০১। শনিবার ঝাড়গ্রাম জেলা শাসকের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) গোবিন্দ দত্ত, মহকুমা শাসক অনিন্দিতা রায় চৌধুরি এবং ওসি ইলেকশন মনমোহন ভট্টাচার্য।

জেলা নির্বাচনী আধিকারিক জানান, খসড়া তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার ছিল ৯ লক্ষ ২ হাজার ১৪ জন। ফর্ম-৬ পূরণের মাধ্যমে ৬ হাজার ৬২৫ জন নতুন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। অন্যদিকে এসআইআর প্রক্রিয়ায় উপযুক্ত নথি না পাওয়ায় ১ হাজার ৩৩৮ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে ৬ হাজার ৬২৬ জন ভোটার বিচারাধীন যাচাই প্রক্রিয়ায় রয়েছেন।

বিধানসভা ভিত্তিক হিসাবে, চূড়ান্ত তালিকায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে নয়াগ্রাম বিধানসভায় (৫২৫ জন)। এছাড়া গোপীবল্লভপুরে ৩১৯ জন, ঝাড়গ্রামে ২০৫ জন এবং বিনপুরে ২৮৯ জনের নাম বাদ গিয়েছে। তবে নতুন ভোটার সংযোজনের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে নয়াগ্রাম ব্লক—এখানে ১ হাজার ৮৩৯ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। গোপীবল্লভপুরে ১ হাজার ৬৪০ জন, ঝাড়গ্রামে ১ হাজার ৪৬৯ জন এবং বিনপুরে ১ হাজার ৬৭৭ জনের নাম নতুন করে তালিকাভুক্ত হয়েছে।

জেলাশাসক আশ্বস্ত করে বলেন, “যদি কোনও প্রকৃত ভোটারের নাম ভুলবশত বাদ পড়ে থাকে, তবে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। সংশ্লিষ্ট ভোটার উপযুক্ত নথি সহ ইআরও-এর মাধ্যমে ১৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। ফর্ম-৬ পূরণ করেও বিএলও-র কাছে আবেদন করা যাবে। প্রত্যেক বুথে ভোটার তালিকা টাঙানো রয়েছে। নির্বাচন কমিশনের অ্যাপ ও টোল ফ্রি নম্বর ১৯৫০-তেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।”

ভোটার তালিকা সংশোধনকে ঘিরে ঝাড়গ্রাম জেলায় ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande