রায়চুরে বাইক–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু
রায়চুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : কর্নাটকের রায়চুর শহরের বাসবেশ্বর সার্কেল এলাকায় শনিবার একটি বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষের জেরে দুর্ঘটনায় তিনজন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের সুখানি কলোনির বাসিন্দা মহম্মদ আলি (২৪),
রায়চুরে বাইক–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু


রায়চুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : কর্নাটকের রায়চুর শহরের বাসবেশ্বর সার্কেল এলাকায় শনিবার একটি বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষের জেরে দুর্ঘটনায় তিনজন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের সুখানি কলোনির বাসিন্দা মহম্মদ আলি (২৪), নূর মহম্মদ (১৯) ও ফয়াজ (২৬) একটি মোটরবাইকে করে বাসবেশ্বর সার্কেল থেকে চন্দ্রমৌলেশ্বর সার্কেলের দিকে যাচ্ছিলেন। সেই সময় হায়দরাবাদ রোড ধরে মন্ত্রালয়ের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির ট্রাক। বাসবেশ্বর সার্কেলের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে। পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande