
ঝাড়খন্ড, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : প্রতিবেশী রাজ্যের রাজধানী রাঁচিতে একটানা চারটি ম্যাচেই বাংলার জয়জয়কার। শনিবার ফের বাংলার খেলোয়াড়রা এই মুহূর্তে আয়োজক ঝাড়খণ্ডের বিরুদ্ধে জিতে অপ্রতিরোধ্য খেতাব জিতেছে। এদিনের খেলায় জিতে গ্রুপ শীর্ষে পৌঁছেছে বাংলা দল। নক আউট পর্যায়ে পৌঁছে গেল। বাংলা আজ রাঁচিতে 'খেলো ইন্ডিয়া' - ট্রাইবাল গেমসে'র গ্রুপ লিগের শেষ ম্যাচেই ১ - ০ গোলে আয়োজক ঝাড়খণ্ড কে হারায় তারা। বাংলার পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে দিলীপ ওঁরাও। বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য আজকের এই জয়ের আনন্দে খুশি। এই জয়ে খুশি হলেও তাঁর আফশোস ক্লিন শিট বজায় রাখতে পারে নি বাংলা। উল্লেখ্য, আন্দামানের বিরুদ্ধে বাংলাকে একটি মাত্র গোল হজম করতে হয়েছে। প্রসঙ্গত, আগামী মার্চ মাসের মাঝামাঝি ছত্তিশগড়ে মূল পর্বের খেলা হওয়ার সম্ভাবনা। নক আউট পর্বে বাংলার কোচ আরো কঠোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন। তবে বাংলা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামবে বলে তিনি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত