হোলি উপলক্ষে বিহারের রাজগিরের নেচার সাফারি ও জু সাফারি সাময়িকভাবে বন্ধ, নির্দিষ্ট দিনে বন্ধ থাকবে রোপওয়ে
নালন্দা , ২৮ ফেব্রুয়ারি (হি.স.): হোলি উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিহারের রাজগিরে অবস্থিত গ্লাস স্কাই ওয়াক সংলগ্ন নেচার সাফারি ও জু সাফারি পর্যটন কেন্দ্র আগামী ২ মার্চ থেকে টানা তিন দিন পর্যটকদের জন্য বন্ধ রাখার
হোলি উপলক্ষে বিহারের রাজগিরের নেচার সাফারি ও জু সাফারি সাময়িকভাবে বন্ধ, নির্দিষ্ট দিনে বন্ধ থাকবে রোপওয়ে


নালন্দা , ২৮ ফেব্রুয়ারি (হি.স.): হোলি উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিহারের রাজগিরে অবস্থিত গ্লাস স্কাই ওয়াক সংলগ্ন নেচার সাফারি ও জু সাফারি পর্যটন কেন্দ্র আগামী ২ মার্চ থেকে টানা তিন দিন পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজগির রোপওয়ে নির্দিষ্ট দুই দিন বন্ধ থাকবে।

শনিবার যৌথভাবে জারি করা এক বিবৃতিতে জু সাফারির পরিচালক রাম সুন্দর রাম এবং ডিএফও রাজকুমার এম জানান, সাপ্তাহিক ছুটির কারণে ২ মার্চ সোমবার নেচার সাফারি ও জু সাফারি বন্ধ থাকবে। এর পাশাপাশি হোলি উৎসবের প্রেক্ষিতে ৩ মার্চ মঙ্গলবার ও ৪ মার্চ বুধবার এই দুই পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে।

বিবৃতিতে জানানো হয়েছে, হোলির সময় রাজগিরে বিপুল সংখ্যক স্থানীয় ও বহিরাগত পর্যটকের সমাগম ঘটে। সেই কারণে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রোপওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, হোলির দিন ৪ মার্চ এবং পরদিন ৫ মার্চ রাজগির রোপওয়ে পরিষেবা বন্ধ থাকবে। রোপওয়ে ম্যানেজার দীপক কুমার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রশাসনের তরফে পর্যটকদের অনুরোধ জানানো হয়েছে, নির্ধারিত এই দিনগুলিতে নেচার সাফারি, জু সাফারি ও রোপওয়ে সংক্রান্ত ভ্রমণ পরিকল্পনা না করার জন্য। জানানো হয়েছে, ৫ মার্চ থেকে নেচার সাফারি ও জু সাফারি পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে এবং ৬ মার্চ থেকে রোপওয়ে পরিষেবাও আগের মতো শুরু হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande