ফিরহাদ হাকিমের উপস্থিতিতেই মুর্শিদাবাদে হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : মুর্শিদাবাদ জেলায় সম্পূর্ণ নতুন ‘হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়’-এর শিলান্যাস করা হলো। শনিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক কাটরা মসজিদ সংলগ্ন স
কাটরা মসজিদ সংলগ্ন এলাকায় নতুন তোরণ


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : মুর্শিদাবাদ জেলায় সম্পূর্ণ নতুন ‘হাজারদুয়ারী বিশ্ববিদ্যালয়’-এর শিলান্যাস করা হলো। শনিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে এই ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক কাটরা মসজিদ সংলগ্ন স্থানে একটি সুদৃশ্য তোরণ গড়ে তোলা হবে, যার জন্য ইতিমধ্যে এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।​মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার এদিন জানান যে, বেলডাঙা এলাকায় একটি বৈদ্যুতিক চুল্লিরও উদ্বোধন করা হয়েছে। এছাড়াও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভা এলাকায় পানীয় জলের নতুন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।​পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এদিন মোট চারটি জায়গায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগীয় মন্ত্রী ছাড়াও জেলাশাসক এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে অপূর্ব সরকার আরও বলেন, মুর্শিদাবাদ জেলা নানা ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ, তাই নতুন সাজে এখানে এক বিশাল তোরণ গড়ে তোলা হচ্ছে।​শনিবারের এই অনাড়ম্বর অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক অপূর্ব সরকার, বিধায়ক আখরুজজামান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande