
মির্জাপুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। চুনার থানার অন্তর্গত এলাকার চুনার-মির্জাপুর এনএইচ-৩৫-এর গ্লেনহিল স্কুলের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় এক পুরোহিতের মৃত্যু হয়েছে।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সূর্যকান্ত মণি মৌর্য(৫৩)। তিনি সরাই টেকাউরের বাসিন্দা। তিনি রামবাগের উৎসব লনে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে তার বাইকে করে বাড়ি ফিরছিলেন। গ্লেনহিল স্কুলের কাছে বাইকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের রেলিংয়ে ধাক্কা খায়। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন