প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ পরেশ রাম দাসের
ক্যানিং, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : বাংলাকে বিহার ভাবলে ভুল হবে, যতই চেষ্টা করুক কেন্দ্রের বিজেপি সরকার, তাঁদের সেই চেষ্টা সফল হবে না। বিজেপি বিহার দখল করলেও বাংলাকে দখল করতে পারবে না। মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় এর নেতৃত্বে এর যোগ্য জবাব
প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ পরেশ রাম দাসের


ক্যানিং, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : বাংলাকে বিহার ভাবলে ভুল হবে, যতই চেষ্টা করুক কেন্দ্রের বিজেপি সরকার, তাঁদের সেই চেষ্টা সফল হবে না। বিজেপি বিহার দখল করলেও বাংলাকে দখল করতে পারবে না। মমতা বন্দোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় এর নেতৃত্বে এর যোগ্য জবাব দেওয়া হবে। বাংলায় ২৫০ এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল ২৬ এর নির্বাচনে। দাবি করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। রাজ্য জুড়ে এস আই আর নিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, জীবিত মানুষের নাম ডিলিট করা হচ্ছে বলেও দাবি করেন পরেশ। এই মানুষের ভোট নিয়ে ২০২৪ সালে নরেন্দ্র মোদী কেন্দ্রে ক্ষমতায় এসেছে, আর এখন এদেরকেই বাদ দিতে চাইছে। বাপের ব্যাটা হলে নিজে আগে পদত্যাগ করুন এবং তারপর এই এস আই আর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন বলেও প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন পরেশ। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এভাবে ক্ষোভ উগড়ে দেন পরেশ।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande