
জয়পুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাজস্থানে তাপপ্রবাহ তীব্রতর হয়েছে। শুক্রবার রাজস্থানের ১৪টি শহরে সর্বোচ্চ দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে। শনিবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের মতে, রাজস্থানে বেশ কয়েকটি শহরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। জয়পুর, আলওয়ার, সিকার এবং পিলানি সহ অন্যান্য শহরেও পারদ প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। বেশ কয়েকটি শহরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। বিগত ২৪ ঘন্টা ধরে, বেশিরভাগ শহরে সারা দিন রোদ ছিল।
আবহাওয়া দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা বারমেরে ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরপর জয়সলমীর ও চিত্তোরগড়ে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফালোদিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বারমেরে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, চিত্তোরগড়ে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, জয়সলমীর ও যোধপুরে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বিকানেরে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন