রাজ্য সশস্ত্র পুলিশে বড় রদবদল, এসএসএফ-এর কমান্ডিং অফিসার হলেন প্রবীণ প্রকাশ
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্য সশস্ত্র পুলিশে (এসএপি) বড়সড় রদবদল করল নবান্ন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ষ্ঠ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার প্রবীণ প্রকাশকে ব্যারাকপুরে অবস্থিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হি
রাজ্য সশস্ত্র পুলিশে বড় রদবদল, এসএসএফ-এর কমান্ডিং অফিসার হলেন প্রবীণ প্রকাশ


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্য সশস্ত্র পুলিশে (এসএপি) বড়সড় রদবদল করল নবান্ন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ষ্ঠ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার প্রবীণ প্রকাশকে ব্যারাকপুরে অবস্থিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে, এসএপি ৯ম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সন্দীপ মণ্ডলকে এসএপি ৭ম ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, বিভিন্ন ব্যাটালিয়নের কাজের গতি বাড়ানো এবং সমন্বয় শক্তিশালী করতেই এই পরিবর্তন।​এছাড়া বারুইপুর পুলিশ জেলায় ডিআইবি-র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শোভন অধিকারীকে পশ্চিমবঙ্গের টেলিকমিউনিকেশন বা দূরসংযোগ শাখায় অতিরিক্ত এসপি পদে স্থানান্তর করা হয়েছে। বর্তমান সময়ে সাইবার অপরাধ বৃদ্ধির প্রেক্ষিতে প্রযুক্তি ও গোয়েন্দা দক্ষতাসম্পন্ন আধিকারিকদের এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হচ্ছে বলে সূত্রের খবর।​রাজ্য সরকার সময় অনুযায়ী প্রশাসনিক পরিস্থিতি পর্যালোচনা করে এ ধরনের বদলি করে থাকে। প্রশাসনের একাংশের অভিমত, এই নতুন পদক্ষেপ বিভিন্ন রেঞ্জ ও বিশেষ ইউনিটগুলোর কার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande