রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, এডিজি সাইবার সেলের দায়িত্বে অশোক প্রসাদ
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করল নবান্ন। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অশোক প্রসাদকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজি), সাইবার সেল পদে নিয়োগ করা হয়েছে। বর্তমান সময়ে সাইবার
রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, এডিজি সাইবার সেলের দায়িত্বে অশোক প্রসাদ


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করল নবান্ন। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, অশোক প্রসাদকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিজি), সাইবার সেল পদে নিয়োগ করা হয়েছে। বর্তমান সময়ে সাইবার অপরাধের বাড়বাড়ন্তের প্রেক্ষিতে এই পদে অভিজ্ঞ আধিকারিকের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

​ডিআইজি স্তরেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সৈয়দ ওয়াকার রজা, সুধীর কুমার নীলকান্তম এবং নিম্বালকর সন্তোষ উত্তমরাওকে যথাক্রমে মুর্শিদাবাদ, রায়গঞ্জ ও জলপাইগুড়ি রেঞ্জের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।

​হাওড়া কমিশনারেটেও রদবদল করা হয়েছে। সেখানকার যুগ্ম পুলিশ কমিশনার কে. সবরি রাজকুমারকে সিআইডি-র ডিআইজি পদে নিয়ে আসা হয়েছে। তাঁর জায়গায় সিআইডি-র ডিআইজি গৌরব লালকে হাওড়া কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে।

​প্রশাসনিক সূত্রের খবর, আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন রেঞ্জের কাজের গতি বাড়াতেই এই বদলি। রাজ্য পুলিশের বিভিন্ন শাখার মধ্যে সমন্বয় আরও জোরদার করাই এই রদবদলের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande