
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : প্রখ্যাত সাহিত্যিক মণি শঙ্কর মুখোপাধ্যায়ের (শঙ্কর) স্মৃতিতে শনিবার আইসিসিআর-এর যামিনী রায় আর্ট গ্যালারিতে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়ার (পিআরএসআই) কলকাতা শাখা, হালো হেরিটেজের সহযোগিতায় এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়।
এদিনের অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সংস্কৃতি ও জনসংযোগ জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত সাহিত্যিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সভায় উপস্থিত বক্তারা শঙ্করের সাহিত্যকীর্তি ও জনমানসে তাঁর গভীর প্রভাবের কথা স্মরণ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত