পথশিশু ও স্কুলছুটদের মূলস্রোতে ফেরাতে উদ্যোগী মালাবার গোষ্ঠী, ১৮টি রাজ্যে বিস্তৃত হচ্ছে ‘মাইক্রো লার্নিং সেন্টার’
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : ফুটপাথবাসী ও স্কুলছুট শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালাবার গোষ্ঠী। সংস্থার ‘মাইক্রো লার্নিং সেন্টার’ (এমএলসি) প্রকল্পটি এখন দেশের আরও নতুন নতুন রাজ্য ও অঞ্চলে সম্প্রসারিত হতে চলেছে।
মালাবার গ্রুপের উদ্যোগে স্কুলছুটদের শিক্ষার অঙ্গনে


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : ফুটপাথবাসী ও স্কুলছুট শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালাবার গোষ্ঠী। সংস্থার ‘মাইক্রো লার্নিং সেন্টার’ (এমএলসি) প্রকল্পটি এখন দেশের আরও নতুন নতুন রাজ্য ও অঞ্চলে সম্প্রসারিত হতে চলেছে। মূলত সামাজিক ও অর্থনৈতিক কারণে পড়াশোনা থেকে ছিটকে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা, পুষ্টিকর খাবার এবং সামাজিক পুনর্বাসনের সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

এই সম্প্রসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে কেরলের কোঝিকোড়ে সংস্থার সদর দফতরে বর্তমানে এক সপ্তাহের একটি বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে। সেখানে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক সমন্বয়কারী এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের ১৮টি রাজ্যে মোট ১,৫৩৪টি এমএলসি-র মাধ্যমে ৬৪ হাজারের বেশি শিশু সরাসরি উপকৃত হচ্ছে। উল্লেখ্য, ইউনিসেফ-এর একটি হিসাব অনুযায়ী ভারতে প্রায় দুই কোটির কাছাকাছি শিশু রাস্তায় বসবাস করে।

সংস্থার চেয়ারম্যান এম পি আহমেদ এই প্রসঙ্গে জানান, “অসহায় শিশুদের কাছে খাদ্য, শিক্ষা ও সামাজিক পুনর্বাসনের সুযোগ পৌঁছে দেওয়া আমাদের সামাজিক দায়বদ্ধতা।” তিনি আরও পুনর্ব্যক্ত করেছেন যে, মালাবার গোষ্ঠী তাদের মুনাফার ৫ শতাংশ অর্থ এই ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কাজে বরাদ্দের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande