
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। জেলায় জেলায় তালিকা প্রকাশ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলার জেলাশাসকের দফতরে তালিকা পৌঁছে গিয়েছে।
শনিবার এসআইআরের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় নিজের নাম রয়েছে কি না, অনলাইন মাধ্যমেও দেখা যাচ্ছে। কমিশন সূত্রে খবর, খসড়া তালিকায় থাকা সব ভোটারের নাম প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতা থেকে বাদ প্রায় ১৭ হাজার ভোটারের নাম। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণ কলকাতার চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ ৩২০৭ জনের নাম। এ ছাড়াও, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বাঁকুড়ার চূড়ান্ত ভোটার তালিকা। সূত্রের খবর, বাঁকুড়ায় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। সেখানে প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ