রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের চমক, প্রার্থী তালিকায় রাজীব কুমার থেকে কোয়েল মল্লিক
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পাঁচটি খালি আসনের মধ্যে চারটিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে দলের পক্ষ থেকে প্রকাশিত এই তালিকায় জায়গা করে নিয়েছেন
তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র


কলকাতা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পাঁচটি খালি আসনের মধ্যে চারটিতে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাতে দলের পক্ষ থেকে প্রকাশিত এই তালিকায় জায়গা করে নিয়েছেন চার ভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্ব।

তৃণমূলের মনোনীত প্রার্থীরা হলেন— রাজ্যের প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) রাজীব কুমার, রাজ্যের বর্তমান মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী এবং জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই তালিকার মাধ্যমে শাসক দল এক বিশেষ ‘বহুমাত্রিক’ বার্তা দিতে চেয়েছে। প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে রাজীব কুমারকে বেছে নেওয়া হয়েছে, যিনি চলতি বছরের জানুয়ারিতেই অবসর নিয়েছেন। অন্যদিকে, আইনি লড়াই ও সাংবিধানিক বিষয়ে দলের অবস্থান মজবুত করতে আনা হয়েছে প্রখ্যাত আইনজীবী মেনকা গুরুস্বামীকে। শিল্পী ও সংস্কৃতি জগতের প্রতিনিধিত্ব করবেন কোয়েল মল্লিক, এবং রাজনৈতিক ও সাংগঠনিক নিরিখে আস্থা রাখা হয়েছে বাবুল সুপ্রিয়র ওপর।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের পাঁচটি আসনের মধ্যে বর্তমান বিধানসভার সদস্য সংখ্যার ভিত্তিতে তৃণমূলের চারটি এবং বিজেপির একটি আসন জেতার সম্ভাবনা প্রবল। তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী ঘোষণা রাজ্য রাজনীতির পারদকে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বিরোধী শিবিরও তাদের প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande