
গোসাবা, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : এসআইআরে একের পর এক ভোটারের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রাজ্য জুড়েই তৃণমূলের প্রতিবাদ বিক্ষোভ চলছে। শনিবার চূড়ান্ত ভোটার তালিকা বেরনোর পর প্রতিবাদ মিছিলে সামিল হল গোসোবা ব্লক তৃণমূল কংগ্রেস। গোসাবার কচুখালীতে ব্লক তৃণমূলের নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঝাঁটা হাতে পথে নামলেন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। যতই এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে সঠিক ভোটারদের বাদ দেওয়া হোক না কেন তৃণমূল কংগ্রেসই ২০২৬ এর নির্বাচন জয় করে রাজ্যের ক্ষমতায় আসীন হবে বলে দাবি করেন তারা। ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলি ঢালি বলেন, “ এসআইআরের নাম করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। বিজেপির অঙ্গুলি হেলনে এই কাজ জাতীয় নির্বাচন কমিশন। ওঁদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিলে নেমেছি।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা