প্রয়াগরাজে পথ দুর্ঘটনায় মৃত এক
প্রয়াগরাজ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় এক পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম সুরজ কেশরওয়ানি (২০)। তিনি সরাই ইনায়েত থানা এলাকার কাকরা দুবাওয়ালের বাসি
প্রয়াগরাজে পথ দুর্ঘটনায় মৃত এক


প্রয়াগরাজ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলায় এক পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে।

শনিবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের নাম সুরজ কেশরওয়ানি (২০)। তিনি সরাই ইনায়েত থানা এলাকার কাকরা দুবাওয়ালের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে যে মৃত ব্যক্তি তার পরিবারের একমাত্র ছেলে। তার বাবা বিগত ছয় বছর ধরে অসুস্থ ছিলেন। পুলিশ পরিবারকে ঘটনা সম্পর্কে জানিয়েছে। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande