
লখনউ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের লখনউ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে। শুক্রবার গভীর রাতে সরোজিনী নগর থানা এলাকার কিষাণ পথ পিপারসান্দ আন্ডারপাসের কাছে একটি গাড়ি ও স্কুটারের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম অভিজিৎ (২২)। তিনি পিপারসান্দের বাসিন্দা। শুক্রবার গভীর রাতে সরোজিনী নগর থানা এলাকার কিষাণ পথ পিপারসান্দ আন্ডারপাসের কাছে একটি গাড়ি তার স্কুটারে ধাক্কা দেয়। যার ফলে তিনি গুরুতর ভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং চালককে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন