উত্তর প্রদেশের লখনউতে দুই ট্রাকের সংঘর্ষে মৃত এক
লখনউ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের লখনউ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে কিষাণ পথে নাটকুর আন্ডারপাসের কাছে সার্ভিস রোডে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে
উত্তর প্রদেশের লখনউতে দুই ট্রাকের সংঘর্ষে মৃত এক


লখনউ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের লখনউ জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। দুটি ট্রাকের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে কিষাণ পথে নাটকুর আন্ডারপাসের কাছে সার্ভিস রোডে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সন্দীপ (৩৫)। তিনি উন্নাও জেলার সিমরা গ্রামের বাসিন্দা। শনিবার সকালে তিনি লখনউ কিষাণ পথ হয়ে ঝাঁসি থেকে গোরক্ষপুরের,ট্রাকটি চালাচ্ছিলেন। সন্দীপ নাটকুর আন্ডারপাস থেকে নেমে সার্ভিস রোডের পাশে তার ট্রাক পার্ক করার সময়, পিছন থেকে আসা আরেকটি ট্রাক বেপরোয়াভাবে তার ট্রাকে ধাক্কা দেয়। যার ফলে সন্দীপ গুরুতর আহত হয়েছে । চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande