দেহরাদূনে গভীর খাদে পড়ল গাড়ি, মৃত চালক
দেহরাদূন,২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডের তিউনি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ির চালক গভীর খাদে পড়ে যায়। শনিবার জেলার কান্দা বান্দের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় চালকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ব্যক্তির নাম মহেশ থাপ
দেহরাদূনে একটি গাড়ি গভীর খাদে পড়ে মৃত গাড়ি চালক


দেহরাদূন,২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডের তিউনি জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। একটি গাড়ির চালক গভীর খাদে পড়ে যায়। শনিবার জেলার কান্দা বান্দের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনায় চালকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ব্যক্তির নাম মহেশ থাপা (৩৫)। তিনি তিউনির বাসিন্দা। শনিবার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কান্দা বান্দের কাছে ৪০০ মিটার গভীর খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার করে। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande