
দেহরাদূন,২৮ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরাখণ্ডের পাহাড়ি জেলাগুলিতে শনিবার আবহাওয়ার হালকা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উত্তরকাশী, চামোলি এবং পিথোরাগড় জেলার ৩,০০০ মিটার বা তার বেশি উচ্চতার বিচ্ছিন্ন এলাকায় খুব হালকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। কিন্তু কোনও সতর্কতা জারি করা হয়নি। শনিবার এই বিষয়ে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদূনের আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। বিকেলে কিছু জায়গায় বজ্রপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। বিগত ২৪ ঘন্টায় বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হয়নি। তবে, পান্ডুকেশ্বরে ৩.৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, অন্য জায়গায় বৃষ্টিপাত হয়নি বলে জানা গেছে।
এক আবহ বিদ জানিয়েছেন, যে এই কার্যকলাপ সীমিত অঞ্চলে সীমাবদ্ধ থাকার সম্ভাবনা রয়েছে এবং এর ব্যাপক প্রভাবের কোনও লক্ষণ নেই। তিনি পাহাড়ি অঞ্চলে ভ্রমণকারী লোকদের আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষণ এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন