ভোটের আগে শিলিগুড়িতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর তিন কোম্পানি
শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই উত্তরবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি, খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগে শিলিগুড়িতে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনীর তিন কোম্পানি


শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই উত্তরবঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতেই শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি, খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর তিন কোম্পানি পৌঁছে গিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মালবাজার থেকে সশস্ত্র সীমা বলের (এসএসবি) একটি কোম্পানি খড়িবাড়িতে পৌঁছেছে, অন্যদিকে দ্বিতীয় কোম্পানিটিকে ফাঁসিদেওয়ায় মোতায়েন করা হয়েছে। খড়িবাড়ির জেআর হিন্দি হাই স্কুল এবং ফাঁসিদেওয়া কিষাণ মান্ডিতে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সিকিম থেকে ৯৭ জন জওয়ানের একটি কোম্পানি নকশালবাড়িতে পৌঁছেছে; তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে নকশালবাড়ি কলেজে।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, আগামী রবিবার থেকে কেন্দ্রীয় বাহিনী ফাঁসিদেওয়া এবং মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের সংবেদনশীল বুথ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে রুট মার্চ শুরু করবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande