চন্দ্রপুরে মাইক্রোফিনান্স কর্মীদের উপর হামলা, পূর্ব আগরতলা থানায় লিখিত অভিযোগ
আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : শারীরিকভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ব আগরতলা থানার দ্বারস্থ হলেন ত্রিপুরেশ্বরী মাইক্রোফিনান্সের আধিকারিকরা। শনিবার সংস্থার পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়
থানায় অভিযোগ দায়ের


আগরতলা, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : শারীরিকভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্ব আগরতলা থানার দ্বারস্থ হলেন ত্রিপুরেশ্বরী মাইক্রোফিনান্সের আধিকারিকরা। শনিবার সংস্থার পক্ষ থেকে পূর্ব আগরতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার চন্দ্রপুর এলাকায় দায়িত্ব পালন করতে গেলে ত্রিপুরেশ্বরী মাইক্রোফিনান্সের দুই আধিকারিকের উপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে অভিজিৎ বণিক ও সৃঞ্জয় সাহার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ওই দুই আধিকারিককে শারীরিকভাবে আক্রমণ করেন।

এই ঘটনার প্রতিবাদে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের দাবিতে সংস্থার আধিকারিকরা পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করেন। এদিন সংস্থার ডিরেক্টর রঞ্জন সাহা জানান, দেশের প্রচলিত আইন মেনে রাজ্যবাসীর সার্বিক কল্যাণের লক্ষ্যে তাদের সংস্থা কাজ করে চলেছে। সেই কাজে বাধা দিতেই এ ধরনের হামলা সংঘটিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande