শ্রীভূমির সীমান্ত দিয়ে আরও ২১ জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠালো পুলিশ
গুয়াহাটি, ১ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি পুলিশ পরিচালিত মধ্যরাতের অভিযানে বেশ কয়েকজন শিশুসন্তান ও মহিলা সহ ২১ জন অবৈধ অনুপ্ৰবেশকারীকে তাঁদের নিজের দেশ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আজ রবিবার সকালে নিজের অফিশিয়াল এক্স-এ অনুপ্ৰবেশকারীদের ছবি সহ এক পোস্ট
শ্রীভূমির সীমান্তে অনুপ্রবেশকারী


গুয়াহাটি, ১ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি পুলিশ পরিচালিত মধ্যরাতের অভিযানে বেশ কয়েকজন শিশুসন্তান ও মহিলা সহ ২১ জন অবৈধ অনুপ্ৰবেশকারীকে তাঁদের নিজের দেশ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

আজ রবিবার সকালে নিজের অফিশিয়াল এক্স-এ অনুপ্ৰবেশকারীদের ছবি সহ এক পোস্টে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এ খবর জানিয়েছেন। এক্স-এ মুখ্যমন্ত্রী লিখেছেন, রাত প্ৰায় ১২টা ৩০ মিনিটে শ্ৰীভূমি পুলিশ অভিযান চালিয়ে সীমান্ত টপকে ভারত ভূখণ্ডে ২১ জন অনুপ্রবেশকারীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। জেলা পুলিশের সতর্কতার প্রশংসা করে মু্খ্যমন্ত্রী বলেন, অভিবাসীদের আটক করে প্রয়োজনীয় নথিভুক্তির পর ফেরত পাঠানো হয়েছে।

তিনি লিখেছেন, ‘সতর্ক নজর। মধ্যরাতের পদক্ষেপ। ঠিক ১২টা ৩০ মিনিটে ২১ জন অবৈধ অভিবাসীকে তাঁদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে’। রাতভর সজাগ থেকে পুলিশ কর্মীদের এ ধরনের কর্তব্য সম্পাদনের প্রশংসা করেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande