
ভুবনেশ্বর, ১ মার্চ (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-এর জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। রবিবার সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী মোহন মাঝি নীতীশ কুমারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জনকল্যাণমূলক কাজে আরও সাফল্য কামনা করেন।
বার্তায় মুখ্যমন্ত্রী মাঝি বলেন, মহাপ্রভু শ্রী জগন্নাথ যেন নীতীশ কুমারকে সুস্বাস্থ্য ও শক্তি প্রদান করেন, যাতে তিনি দেশ ও জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যেতে পারেন। একইসঙ্গে তিনি নীতীশ কুমারের জনসেবামূলক দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য