বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মমতার
কলকাতা, ১ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ৮২ তম জন্মবার্ষিকী রবিবার। এই উপলক্ষে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মমতার


কলকাতা, ১ মার্চ (হি. স.) : পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ৮২ তম জন্মবার্ষিকী রবিবার। এই উপলক্ষে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য'র জন্মদিবসে তাঁকে জানাই শ্রদ্ধার্ঘ্য। উল্লেখ্য, ১৯৪৪ সালের ১ মার্চ বুদ্ধদেব ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্মবার্ষিকী এদিন কলকাতার ও রাজ্যের বিভিন্ন জায়গায় মর্যাদার সঙ্গে পালিত হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande