
মুর্শিদাবাদ, ১ মার্চ (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তরুণের। শনিবার রাতে লালগোলা রঘুনাথগঞ্জ রাজ্য সড়কে রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইলের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম সাহিন শেখ, তার বয়স বছর ষোলো। জানা গেছে, তার বাড়ি ওই থানা এলাকারই মহম্মদপুরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, এ দিন রাতে দ্রুত গতিতে আসা একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, তা রাস্তার পাশে গভীর গর্তে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিনের। ঘটনায় জখম হয়েছে তার এক সঙ্গীও।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ