রামপুরহাটে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী
বীরভূম, ১ মার্চ (হি.স.): বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় রবিবার দুপুরে রামপুরহাট, তারাপীঠ, মাড়গ্রাম ও মল্লারপুরে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। রামপুরহাট কলেজের ছাত্রী আবাসে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, এদিন খয়রাশোল ও দুবরাজপুরে কেন্দ্রীয় ব
রামপুরহাটে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী


বীরভূম, ১ মার্চ (হি.স.): বীরভূম জেলার রামপুরহাট মহকুমায় রবিবার দুপুরে রামপুরহাট, তারাপীঠ, মাড়গ্রাম ও মল্লারপুরে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। রামপুরহাট কলেজের ছাত্রী আবাসে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, এদিন খয়রাশোল ও দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনী আসছে বলেও জানা গিয়েছে। খয়রাশোল ব্লক অফিসের মধ্যেই কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্য দিকে, দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনী থাকবে বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের নবনির্মিত ভবনে। পাশাপাশি, বোলপুরেও এদিনই আসার কথা কেন্দ্রীয় বাহিনীর। নানুরেও এদিন সন্ধ্যা নাগাদ এসে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande