
লিভারপুল, ১ মার্চ (হি.স.) : অবনমন অঞ্চলের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। দুই অর্ধেই গোল উৎসব করে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল আর্না স্লটের দল লিভারপুল।
অ্যানফিল্ডে শনিবার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। তাদের গোলদাতা হলেন উগো একিটিকে, ভার্জিল ফন ডাইক, আলেক্সিস মাক আলিস্তের ও কোডি হাকপো।
লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয় পেল লিভারপুল। এই জয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এল।
২৮ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে উঠেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, ওল্ড ট্র্যাফোর্ডের দলটি এক ম্যাচ কম খেলেছে।
আর এবারের লিগে ১৫ ম্যাচ হারল ওয়েস্ট হ্যাম। ২৫ পয়েন্ট নিয়ে আছে ১৮ নম্বরে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি