নয়ডায় চারজনের আত্মহত্যার অভিযোগ, তদন্তে পুলিশ
নয়ডা, ১ মার্চ (হি.স.) : নয়ডার বিভিন্ন থানা এলাকায় চারজনের আত্মহত্যার অভিযোগ। রবিবার প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাগুলির সঙ্গে মানসিক চাপের যোগ থাকতে পারে। প্রতিটি ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ কমিশনারেট সূত
নয়ডায় চারজনের আত্মহত্যার অভিযোগ, তদন্তে পুলিশ


নয়ডা, ১ মার্চ (হি.স.) : নয়ডার বিভিন্ন থানা এলাকায় চারজনের আত্মহত্যার অভিযোগ। রবিবার প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাগুলির সঙ্গে মানসিক চাপের যোগ থাকতে পারে। প্রতিটি ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

পুলিশ কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, দাদরি থানার শাহপুর খুর্দ গ্রামের বাসিন্দা সুন্দর (৩৪) শনিবার রাতে বিষাক্ত পদার্থ খেয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দাদরি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

অন্য একটি ঘটনায় বিটা-২ থানা এলাকায় বসবাসকারী বাবলি (৪৮) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তাঁকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এছাড়া বিসরাখ থানা এলাকায় শ্বেতা দুবে (৩২) নামে এক মহিলার বাড়ির ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দিক তদন্তের আওতায় আনা হয়েছে।

আরও একটি ঘটনায় গাজিয়াবাদের বাসিন্দা চতরপাল (৪৫) গুরুতর অসুস্থ অবস্থায় নয়ডার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনাতেই আইন অনুযায়ী তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে প্রতিটিই আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশ ও স্থানীয়দের|

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande