মহেশতলার অভিজাত আবাসনে আগুন লাগায় আতঙ্ক
দক্ষিণ ২৪ পরগনা, ১ মার্চ (হি স)। মহেশতলার একটি আবাসনে চার তলায় আগুন লাগে রবিবার। প্রাথমিক পর্যায়ে আবাসনের আবাসিকরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। ইডেন সিটি আবাসনের ই-৪ টাওয়ারের চতুর্থ তলায় এদিন আগুন লাগে। আতঙ্কে ন
মহেশতলার অভিজাত আবাসনে আগুন লাগায় আতঙ্ক


দক্ষিণ ২৪ পরগনা, ১ মার্চ (হি স)। মহেশতলার একটি আবাসনে চার তলায় আগুন লাগে রবিবার। প্রাথমিক পর্যায়ে আবাসনের আবাসিকরাই আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন।

ইডেন সিটি আবাসনের ই-৪ টাওয়ারের চতুর্থ তলায় এদিন আগুন লাগে। আতঙ্কে নীচে নেমে আসেন আবাসিকেরা। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকল বাহিনী। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ। গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় আবাসনের ই-৪ টাওয়ারের চতুর্থ তলা থেকে।

অনেকগুলি ব্লক রয়েছে এই আবাসনে। ঘটনাস্থলে আসেন সিইএসসির কর্মীরা। যে টাওয়ারে আগুন লাগে সেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়। যে নির্দিষ্ট ফ্ল্যাটটিতে আগুন লাগে তার অনেকটাই ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার সময় ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande