
কলকাতা , ১ মার্চ (হি.স.): আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ ১-এর আজকের কলকাতা ইডেন উদ্যানে হতে চলা ম্যাচটি কার্যত নকআউট। কারণ যে দল জিতবে সেই দলই সেমিফাইনালে উঠবে। সুপার এইটে দুটি দলই উঠে এসেছে অপরাজিত ভাবে। আর এই দুটি দলই সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে গেছে। রবিবার গ্রুপের শেষ খেলায় দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের সঙ্গে খেলবে।
মুখোমুখি রেকর্ড:
**খেলা ম্যাচ: ৩০টি
**ভারত জিতেছে: ১৯টি
**ওয়েস্ট ইন্ডিজ জিতেছে: ১১টি
**কোনও ফলাফল নেই: ১টি
লাইভ স্ট্রিমিং তথ্য:
**ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ এর সুপার ৮ ম্যাচটি রবিবার সন্ধ্যা ৭:০০ টায় শুরু হবে।
**ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ এর সুপার ৮ পর্বের ম্যাচটি বিভিন্ন স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে।
স্কোয়াড:
ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ড্য, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং।
ওয়েস্ট ইন্ডিজ: শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মতি, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, রোমারিও শেফার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি