
উত্তর ২৪ পরগনা, ১ মার্চ (হি.স.): ভোটার তালিকা থেকে বেশ কিছু মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে যশোর রোড অবরোধ বিক্ষোভ দেখালেন মতুয়া ভক্তদের একাংশ। রবিবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটার চাঁদপাড়া বাজারে অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে বনগাঁ মহকুমার চারটি আসনে বহু সংখ্যক মানুষের নাম বাদ গিয়েছে। তার মধ্যে মতুয়া উদ্বাস্তু মানুষদের সংখ্যাই বেশি বলে অবরোধকারীদের দাবি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ