
কলকাতা, ১ মার্চ (হি স)। নিউটাউন অ্যাকশন এরিয়া ওয়ান জুড়ে রবিবার বন্ধ টোটো ও ই-রিকশা। ই-রিকশাতে অনলাইন বুকিং বন্ধ করতে হবে, সেই দাবিতে প্রায় ২ হাজার হাজার চালক বিক্ষোভ দেখালেন বিশ্ববাংলা গেটে।
সেখান থেকে বিধায়ক প্রশাসন-সহ বিভিন্ন নেতৃত্বকে স্মারকলিপি দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন টোটোচালকেরা। আন্দোলনকারীদের অভিযোগ, এই বিষয়ে প্রশাসনকে জানানোর পরেও কোনও রকম সদুত্তর পাওয়া যায়নি। সেই কারণে রবিবার গোটা অ্যাকশন এরিয়া ওয়ানের সমস্ত টোটো ও ই-রিক্সা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখানো হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত