গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগ
দক্ষিণ ২৪ পরগনা, ১ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলাতে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সোনারতরী ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন। রবিবার সংস্থার তরফে জানানো হয়েছে, স্কুল ও কলেজের ছাত্রীদের কম্পি
জনকল্যাণ মুখী কর্মসূচিতে মিলল সাড়া


দক্ষিণ ২৪ পরগনা, ১ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনা জেলাতে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা সোনারতরী ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশন। রবিবার সংস্থার তরফে জানানো হয়েছে, স্কুল ও কলেজের ছাত্রীদের কম্পিউটার ও টেলারিং প্রশিক্ষণ দিয়ে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক অনাদি রঞ্জন হালদার জানিয়েছেন, কাকদ্বীপ-সহ বিস্তীর্ণ এলাকায় কয়েক বছর ধরেই স্বনির্ভর প্রকল্প চালানো হচ্ছে। জৈব সার প্রস্তুতির প্রশিক্ষণ, এছাড়া ৪০টি মডেল পুষ্টি বাগান এবং ৯টি নিবিড় চাষের মডেল গড়ে তোলা হয়েছে। প্রায় ৫০ জন মহিলাকে উন্নত প্রযুক্তিতে হাঁস-মুরগি পালনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। আগামী দিনে আরও কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে|

পাশাপশি, ওই সংস্থার উদ্যোগে ও রোটারি ক্লাব কলকাতা-র সহযোগিতায় আয়োজিত হয় চক্ষু পরীক্ষা শিবির| প্রায় ২৩০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১৩০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। এছাড়াও, বজ্রপাতের সময় কীভাবে সুরক্ষিত থাকতে হবে, সে বিষয়েও সচেতনতা শিবিরে আলোচনা করা হয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande