শুরু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র পরীক্ষা
কলকাতা, ১ মার্চ (হি.স.): রবিবার শুরু হলো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র পরীক্ষা। পরীক্ষা চলবে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। পৌনে বারোটা পর্যন্ত পরীক্ষার্থীরা হলে ঢোকার সময় ছিল। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না। গ্রুপটির পরীক্ষার মোট
শুরু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র পরীক্ষা


কলকাতা, ১ মার্চ (হি.স.): রবিবার শুরু হলো স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি-র পরীক্ষা। পরীক্ষা চলবে বেলা ১টা ৫০ মিনিট পর্যন্ত। পৌনে বারোটা পর্যন্ত পরীক্ষার্থীরা হলে ঢোকার সময় ছিল। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবেন না। গ্রুপটির পরীক্ষার মোট নম্বর ৬০। পরীক্ষা হবে এমসিকিউ-এর মাধ্যমে। রবিবার বেলা দশটা থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে ভিড় করেন পরীক্ষার্থীরা। এ বার ঢাকা জুতো পরে আসায় আগেই নিষেধ করা হয়েছিল। যাঁরা তবুও ঢাকা জুতো পরে এসেছেন, তাঁদের কেন্দ্রের বাইরে জুতো খুলে খালি পায়ে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। কিন্তু অনেকেই নির্দেশ জানতেন, সেই মতো চটি পরে আসেন তাঁরা। গেটের মুখে চলে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা। তার পরে নথি যাচাই হয়। তারপরেই সম্মতি মেলে পরীক্ষার্থীদের কেন্দ্রের ভিতরে ঢোকার। স্কুল সার্ভিস কমিশন আগেই জানিয়েছিল কোনও পরীক্ষার্থী যেন গয়না পরে না আসেন। তবু যাঁরা এসেছেন, তাঁদের সে সব খুলে সঙ্গে আসা পরিজনদের কাছে দিয়ে দিতে হয়। গোটা রাজ্য জুড়ে আট লক্ষের কিছু বেশি পরীক্ষার্থী গ্রুপ সি পরীক্ষা দিচ্ছেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande