
কলকাতা, ১ মার্চ (হি স)। “এই মহামহোৎসবে ভক্তিভরে অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করছি। গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করি।” রবিবার এক্সবার্তায় এ কথা লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি লিখেছেন, “শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউর মন্দির তমলুকে আজ তাম্রলিপ্ত তথা অখণ্ড মেদিনীপুরের পবিত্র ভূমিতে এক অপূর্ব ও ঐতিহাসিক ভক্তিময় দৃশ্যের সাক্ষী হলাম। শ্রীশ্রী কৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫১৭তম প্রথম আগমন মহামহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জীউর ব্যবহৃত শ্রীচরণ পাদুকার দিব্য দর্শন ও বর্ণাঢ্য নগর সংকীর্ত্তন পরিক্রমা শোভাযাত্রা।
শ্রীখোল, কাঁসর, মৃদঙ্গের তালে হরিনামের অমৃতধ্বনিতে মুখরিত রাজপথ।
হরে কৃষ্ণ!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত