
নয়ডা, ১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের নয়ডার জেলার বাদলপুর থানার অন্তর্গত এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে আনুমানিক ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে।
মৃত ব্যক্তির পরিচয় জানা না যাওয়ায় দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ আশপাশের এলাকার বাসিন্দা ও সামাজিক মাধ্যমের সহায়তায় মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য