নেপালে বাস দুর্ঘটনায় মৃত্যু সাত ভারতীয় পুণ্যার্থীর
কাঠমান্ডু, ১৫ মার্চ (হি.স.): বাস দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত সাত পুণ্যার্থীর। শনিবার গভীর রাতে নেপালের গোর্খা জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, মনকামনা মন্দিরে প্রার্থনা শেষে বাসে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। গোর্খা জেলার কান্তার এলাকা দিয়ে যাওয়ার সময়ে খাদে
দুর্ঘটনা


কাঠমান্ডু, ১৫ মার্চ (হি.স.): বাস দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত সাত পুণ্যার্থীর। শনিবার গভীর রাতে নেপালের গোর্খা জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, মনকামনা মন্দিরে প্রার্থনা শেষে বাসে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। গোর্খা জেলার কান্তার এলাকা দিয়ে যাওয়ার সময়ে খাদে পড়ে যায় পুণ্যার্থীদের বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত যাত্রীর। সকলেই ভারতীয় ছিলেন বলে জানা গিয়েছে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

গোর্খা জেলার পুলিশ সুপার ভরত বাহাদুর জানিয়েছেন, ১৪ জন যাত্রীর মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান। এদের মধ্যে পাঁচজন মহিলা এবং দুইজন পুরুষ। বাকি সাতজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার খাদে পড়ে যায়। চালক এবং সহ-চালক ছাড়া সকল যাত্রীই ভারতীয় নাগরিক বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande