এবার জঙ্গলরাজের অবসান হবে পশ্চিমবঙ্গে : অনুরাগ ঠাকুর
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): এবার জঙ্গলরাজের অবসান হবে পশ্চিমবঙ্গে, আশাবাদী বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন, পশ্চিমবঙ্গের মানুষ আশা করেছিলেন, ''জঙ্গলরাজ''-এর অবসান ঘটবে এবং বাংলা দুর্নীতিমুক্
অনুরাগ ঠাকুর


নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): এবার জঙ্গলরাজের অবসান হবে পশ্চিমবঙ্গে, আশাবাদী বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ বলেন, পশ্চিমবঙ্গের মানুষ আশা করেছিলেন, 'জঙ্গলরাজ'-এর অবসান ঘটবে এবং বাংলা দুর্নীতিমুক্ত হবে। এখন সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে। মানুষ মনস্থির করে ফেলেছেন। 'পরিবর্তন যাত্রা'-য় এটি স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের প্রশাসনিক স্তরে যে বড় ধরনের রদবদল করা হয়েছে—সে প্রসঙ্গে তিনি বলেন, কোনও আধিকারিককে যখনই প্রয়োজন মনে হবে, তখনই তাঁকে অপসারণ বা বদলি করার অধিকার নির্বাচন কমিশনের রয়েছে। এমন ঘটনা এই প্রথম নয়। যখন থেকে নির্বাচন প্রক্রিয়া চালু হয়েছে, তখন থেকেই নির্বাচন কমিশন এই পদক্ষেপ গ্রহণ করে আসছে; কিন্তু কিছু রাজনৈতিক দল ভারত এবং ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করতে বদ্ধপরিকর। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে, তারা ইভিএম-এর বিরুদ্ধে কথা বলে—আর এখন তো বিরোধী পক্ষ বিচারব্যবস্থার বিরুদ্ধেও মুখ খুলতে শুরু করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande