
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক ও পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করেছে নির্বাচন কমিশন। এই আমলা বদলকে স্বাগত জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর মতে, নির্বাচন কমিশন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার সুকান্ত মজুমদার বলেন, এই আধিকারিকরা অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তাঁদের সরিয়ে দেওয়াটাই সঠিক। নির্বাচন কমিশন সঠিক কাজই করেছে। যে আধিকারিকরা ইডি-র তল্লাশি অভিযানে বাধা দিতে ছুটে যান, তাঁদের বহাল রেখে নির্বাচন পরিচালনা করা কি আদৌ সঙ্গত হতো? মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকেই ডিজিপি বা মুখ্যসচিব হিসেবে নিয়োগ করুন না কেন, তিনি তাঁদের নিজের দলের সদস্য হিসেবেই ব্যবহার করেন। এরা হলো তৃণমূলের বন্ধু, এরা হলো তৃণমূলের প্রশাসনিক মিত্র। বিজেপি পুরোপুরি প্রস্তুত; পশ্চিমবঙ্গে বিজেপি সরকারই গঠিত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ