মতুয়াদের কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): মতুয়াদের কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ, এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত এবং অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): মতুয়াদের কল্যাণে সরকার অঙ্গীকারবদ্ধ, এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, মতুয়া ধর্মমেলায় আগত সমস্ত ভক্ত এবং অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বিশেষ তিথিটি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরজির জয়ন্তীর সঙ্গে যুক্ত। আমি তাঁকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তাঁর আদর্শ এবং শিক্ষা আজও অগণিত মানুষকে শক্তি ও আশার আলো দিয়ে চলেছে এবং সম্মান, সাম্য ও ভক্তির এক শক্তিশালী আন্দোলনের জন্ম ঘটিয়েছে। তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরকে ন্যায়ের পথ, সম্প্রীতি এবং সমষ্টিগত উন্নয়নের পথে চলার অনুপ্রেরণা জুগিয়েছেন।

প্রধানমন্ত্রী আরও জানান, 'মতুয়া সংস্কৃতির এই সমৃদ্ধ এবং প্রাণবন্ত ঐতিহ্য এক গভীর আধ্যাত্মিক শক্তি এবং সাম্যের প্রতি অটুট অঙ্গীকারকে প্রতিফলিত করে। এটি আমাদের দেশের সামাজিক কাঠামোকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করেছে। গত এক দশকে, আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার প্রতি সম্পূর্ণ দায়বদ্ধ থেকে কাজ করে চলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande