সুপৌলে এলপিজি গ্যাস সরবরাহ স্বাভাবিক, গুজবের জেরে চাহিদা বাড়ায় সতর্ক প্রশাসন
সুপৌল, ১৭ মার্চ (হি.স.) : বিহারের সুপৌল জেলায় গৃহস্থালির রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জেলায় ইন্ডেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত গ্যাসের মোট ৫১টি সংস্থা কার্যরত, যাদের মাধ্যমে প্রায়
সুপৌলে এলপিজি গ্যাস সরবরাহ স্বাভাবিক, গুজবের জেরে চাহিদা বাড়ায় সতর্ক প্রশাসন


সুপৌল, ১৭ মার্চ (হি.স.) : বিহারের সুপৌল জেলায় গৃহস্থালির রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। জেলায় ইন্ডেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত গ্যাসের মোট ৫১টি সংস্থা কার্যরত, যাদের মাধ্যমে প্রায় ৫ লক্ষ ১০ হাজার ৮২৩ জন গ্রাহককে নিয়মিত গ্যাস সরবরাহ করা হচ্ছে।

মঙ্গলবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন প্রায় ৫,৯০০টি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, যা বুকিংয়ের ভিত্তিতে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, গ্যাসের ঘাটতি নিয়ে ছড়িয়ে পড়া গুজবের জেরে হঠাৎ চাহিদা বেড়ে গিয়েছে। এর ফলে কিছু জায়গায় সাময়িকভাবে মজুতের উপর চাপ পড়েছে। তবে এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

জেলা প্রশাসন ব্লক স্তরে সিলিন্ডার বণ্টন প্রক্রিয়ার উপর নজরদারি চালাচ্ছে। অনিয়ম ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে রাঘোপুর ব্লকের একটি গুদামে অনিয়ম ধরা পড়ায় সেটি সিল করে দেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসন গ্রাহকদের অযথা অতিরিক্ত সিলিন্ডার না কেনার আবেদন জানিয়েছে। পাশাপাশি গ্যাস সরবরাহ সংক্রান্ত কোনও সমস্যা বা তথ্যের জন্য জেলা নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande